
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম বালিয়াকান্দি টাইমস এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেলের সদস্যরা নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেন।
বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা তাসসীন আহমেদ মিঠু জানান, উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, প্যাকেট দুধ ২ প্যাকেট, ডাল ২৫০ গ্রাম, ময়দা ১ কেজি, সাবান ১টি, হুইল পাউডার ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম এবং ছোলা ৫০০ গ্রাম।
ঈদ উপহার পেয়ে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া।