
রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, পাংশা থানায় দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. কেসমত আলী শেখ (৫২) কে গ্রেফতার করা হয়। তিনি মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জাগির মালঞ্চী গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে।
অপর এক অভিযানে উকিল মন্ডল (৭০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের মৃত মোন্তাজ মন্ডলের ছেলে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. লিপু মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।