মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

পাংশায় বিএসটিআইয়ের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাংশা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার বিকেল ৪টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফলের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ এবং পণ্যের মূল্য স্থিতিশীল আছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভা-ার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান। তিনি বলেন, অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করেছি। একটি কসমেটিকসের দোকানে আইন না মেনে পণ্য বিক্রি এবং একটি মিষ্টির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com
kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto