
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং একজন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলে হলেন পাবনা জেলার আমিনপুর থানার তালিব নগর গ্রামের মৃত হোসেন শেখের ছেলে মো. রহিম শেখ (৪৫)।
বুধবার বিকেলে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে উপজেলার কুশাহাটা চর নামক স্থানে পদ্মা নদীতে পরিত্যক্ত অবস্থায় ৫০ মিটার এবং একজন জেলের কাছ থেকে ৩শ মিটার কারেন্ট জাল সহ একজন জেলেকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, আটককৃত জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।