মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কালুখালী ডাচ বাংলা ব্যাংকের এজেন্স শাখা বন্ধ করায় সংবাদ সম্মেলন

কালুখালী প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

বিনা নোটিশে ডাচ বাংলা ব্যাংকের সাব এজেন্স শাখা বন্ধ করায় রাজবাড়ীর কালুখালীতে সংবাদ সম্মেলন করেছে গ্রাহক ও ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকটির গ্রাহক রফিকুল ইসলাম। তিনি বলেন, ডাচ বাংলা ব্যাংকের কালুখালী এজেন্স শাখার অধীনে উপজেলার বিভিন্ন এলাকায় ৯ টি সাব এজেন্স শাখা তৈরি করা হয়। কালুখালী এজেন্স শাখার পরিচালক রাকিবুল ইসলাম এই শাখা খোলার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন। ব্যাংকটির সর্বশেষ সাব এজেন্স শাখা হয় রায়নগর স্লুইসগেট বাজারে। অল্প সময়ের মধ্যে এর ডিপোজিটধারী গ্রাহক সংখ্যা হয় শতাধিক। আমানত জমা হয় ২ কোটি টাকার অধিক। এর পরিচালক ছিলেন রাসেদ আহমেদ। গত ১৫/২/২০২৬ কোন প্রকাশ নোটিশ বা চিঠি না দিয়ে কালুখালীর এজেন্স শাখার পরিচালক রাকিবুল ইসলাম ওই শাখাটি বন্ধ করে দেন। এতে ডিপোজিটধারী গ্রাহকদের চাপের মুখে পরেন সাব শাখা পরিচালক রাসেদ আহমেদ। তাদের চাপে তিনি হার্ড এ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন। এতে গ্রাহকরা আরো হতাশ হয়ে পরেন।

সাংবাদ সম্মলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম মিলন জানান, সাব এজেন্স শাখা বন্ধ করায় কালুখালী এজেন্স শাখা লাভবান হচ্ছে। ডিপোজিটধারীদের ২ কোটি টাকায় লভ্যাংশ প্রতি মাসে রাকিবুল ইসলাম এর একাউন্টে জমা পরছে। তিনি বলেন, বিনা নোটিশে সাব এজেন্স ব্যাংক বন্ধ করা ব্যাংকিং আইনের পরিপনন্থি। তাছাড়া এতে জন ভোগান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে। তাই জনস্বার্থে এটি সচল করা জরুরী।

সংবাদ সম্মেলন মনিরুল ইসলাম, রাসেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com
kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto