শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

গোয়ালন্দে ধানের শীষের গণমিছিল সমাবেশ

গোয়ালন্দ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান হতে এ গণমিছিল শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনছার ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

গণমিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক আহবায়ক অ্যাড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার ছিদ্দিক, সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, পৌর কৃষকদলের সভাপতি আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com
kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto