শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার

পাংশা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে যে অঙ্গীকারগুলো তুলে ধরা হয়, সেগুলো হলো সামাজিক সুরক্ষা, কৃষি এবং খাদ্য, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও মানব সম্পদ, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, ক্রিয়া ও সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় নেতাদের সম্মানি, শ্রমিক প্রবাসী কল্যাণ, সেবা খাত, যোগাযোগ ও পরিবহন খাত, জনগুরুত্বপূর্ণ বিষয়।

ইশতেহারে সামাজিক সুরক্ষা হিসেবে পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত বাংলাদেশের বিদ্যমান আইন কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সহজ ঋণের মাধ্যমে বেকার যুবক ও নারীদের স্বাগবলম্বী করা, নির্বাচনী এলাকার সমস্যা সমাধানে একটি জরুরি হটলাইন চালু করা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার কথা উল্লেখ রয়েছে।

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করা, হাসপাতালে ভর্তিকৃত লাইভ সেভিং রোগীদের পাবলিক প্রাইভেট পার্টনারশীপের মাধ্যমে বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সরকারি খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদান, দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যসেবা গড়ে তোলা, ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবার ব্যবস্থার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com
kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto