শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

রাজবাড়ী-১ আসনের প্রার্থী আলী নেওয়াজ খৈয়মের সমর্থনে বিশাল গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সমর্থনে বিশাল গণমিছিল ও নির্বাচনী সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের ভাগ্যহত মানুষের জন্য আমি আমার নিজেকে নিয়োজিত করেছি। আগামী প্রজন্মের জন্য চমৎকার একটি রাষ্ট্র চাই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। একটি সুন্দর রাষ্ট্র গড়তে আগামী ১২ তারিখের নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরা এখানে একটি শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে চাই।

রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে বিশাল নির্বাচনী সভায় তিনি আরও বলেন, আমি সারাজীবন এই এলাকার মানুষের কল্যাণে, এই এলাকার মানুষের উন্নয়নে জীবন কাটিয়েছি। আমি আপনাদের মানুষ। জীবনে কোনো অন্যায়ের সাথে আপস করি নাই। কোনো খারাপ কাজের সাথে জড়িত হইনি। খৈয়ম বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমার জীবনের শৈশবকাল থেকে শুরু করে এই এলাকার খেটে খাওয়া মানুষ, কৃষক, মুটে, মজুর, শ্রমিকসহ সকলের সাথে মিলে মিশে বড় হয়েছি। মানুষের জন্য লড়াই করেছি জীবনভর। মানুষের জন্য সংগ্রাম করেছি। অত্যাচার নীপিড়ন সহ্য করেছি। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করি। আমি শুধু রাজবাড়ী নয়, বাংলাদেশকে বদলে দিতে চাই।

তিনি আরও বলেন, সকলে সতর্ক থাকবেন। একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। ১২ তারিখে শান্তিপূর্ণ নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের সমসন্ত ক্ষেত্র প্রস্তুত করে রাখবেন। এর ব্যত্যয় ঘটলে এ এলাকার মানুষ বসে থাকবেনা। এই অঞ্চলে আগুন জ¦লবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com
kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto