
বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়েনের পাইককান্দি ভাটিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘর বাড়ি ভাংচুর এর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. দাউদ মোল্লা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। বাড়ির মহিলারা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে এবং ঘরের সমস্ত জিনিসপত্র ফেলে দেয়। আমার বাড়ির লোকজন শোর চিৎকার করলে তারা আশেপাশে লোকজন ছুটে আসে আর তারা যাওয়ার সময় এই জমিতে আবারো ঘর উঠালে বা থানায় অভিযোগ দিলে প্রাণ নাশের হুমকি দেয়। বাড়িথেকে আমাকে ফোন দিলে বাড়িতে গিয়ে ভাংচুর এর আলামত দেখি এতে আমার প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করছি।