
একটি বছর পরে আবার এলো শবে বরাত,
রহমতের-ই রাতে করো কামনা মাগফিরাত।
শোনো হে মুমিন শবে বরাত মানে, ‘মুক্তির রাত’,
মাগফিরাতের সাগর বয়ে যায় দাও তুলে দাও হাত।
নামাজ পড়ো,রোজা রাখো, আত্মশুদ্ধি করো,
জিকির করে, মধুর সুরে কুরআন মাজিদ পড়ো।
শবে বরাত রাতটি শুভ রহমত বর্ষিত হয়,
সঠিকভাবে তাওবা করলে পাপ-পঙ্কিল হবে ক্ষয়।
শিক্ষার্থী -সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট, বাংলাদেশ।