বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পাংশায় বিক্ষোভ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে রাজবাড়ীর পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, পাংশা শাখার উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাশেদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আঞ্জুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সমন জারিকারক মো. নেকবর আলী ম-ল, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী প্রমুখ।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের বৈষম্যমুক্ত পে-স্কেলের স্বপ্ন দেখিয়েছেন। অনেক নাটকীয়তার পর পে-কমিশন প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছেন। প্রস্তাবিত পে-স্কেলে দেখা যায়, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের একজন কর্মকর্তার বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

তারা আরও বলেন, আমাদের দাবি অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ এবং একটি বৈষম্যমুক্ত পে-স্কেল ঘোষণা করতে হবে। বক্তারা জানান, তারা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com
kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto kaskustoto