
রাজবাড়ী -২ আসনের ১১ দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল বলেছেন, কালুখালীর সন্ত্রাস ও চাঁদাবাজ রোধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। এখাকার কৃষি জীবি মানুষের পাশে থাকবো। তিনি শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলায় নির্বাচনী মিছিল শেষে স্টেশন এলাকায় অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন। পথসভায় বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, কালুখালী উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সাইদ নিলু,পাংশা পৌর জামায়াতের নায়েবে আমীর মনজুর রহমান, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক পলাশ খান আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।