
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার দুপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তৃতা করেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী মো. হারুন অর রশীদ হারুন।
বালিয়াকান্দির ৬ নং ওয়ার্ডের আয়োজনে রায়পুর মনিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে মো. মিজানুর রহমান বিল্লালের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, তপন কুমার ভৌমিক, মাসুদুর রহমান মাসুদ, মো. আনোয়ার হোসেন, জাফর আলী মিয়া, সুমন, হাবিবুল্লাহ প্রমুখ।