
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম গোয়ালন্দে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বুধবার সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি উপজেলার বাজার, বাসস্ট্যান্ড, পৌরসভা, পৌর জামতলা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম মীর মালত, পৌরসভা জামায়াতে আমির মাওলানা মো. জালাল উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হোসেন আক্কাস, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার এনসিপির নেতাকর্মী প্রমুখ।